Web Analytics

মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীদের একটি দল আগামী সপ্তাহে দেশ সফর করবে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। সফররত মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যেতে পারে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন। তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময় হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়। গোর রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

01 Aug 26 1NOJOR.COM

আগামী সপ্তাহে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।