Web Analytics

দক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। রোববার বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে দেওয়া যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামলার জট নিরসন করে দ্রুত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক হয়। একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করা হয়।

বিচার বিভাগ পৃথকীকরণের পর নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও বিচারক সমাজ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানায় সংগঠনটি। বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা এবং ইতিবাচক ভূমিকার আহ্বানও জানানো হয়েছে।

03 Nov 26 1NOJOR.COM

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, বিচারকদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।