সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করেন সাম্প্রতিক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত ৩,৬৪৪ জনের ওপর এই জরিপ পরিচালিত হয়। রোববার প্রকাশিত ফলাফল ইসরাইলি জনগণের মধ্যে মার্কিন-ইরান চুক্তি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগের ইঙ্গিত দেয়।
জরিপে অংশগ্রহণকারীদের ৯২.১ শতাংশ বলেছেন, এই দ্বন্দ্বে ইরান জয়ী হয়েছে বা বেশি লাভবান হয়েছে। ৮২.৯ শতাংশ মনে করেন, এর ফলে ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা দুর্বল হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী ভোটারদের মধ্যেও ৯৩.১ শতাংশ একই মত প্রকাশ করেছেন।
এছাড়া, ৬৩.২ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ১২.১ শতাংশ সমর্থন জানিয়েছেন। ফলাফল ইঙ্গিত দেয় যে চুক্তির পর ইসরাইলি সমাজে আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগ বেড়েছে।
জরিপে দেখা গেছে, যুদ্ধ ও চুক্তির পর ইরানকে শক্তিশালী মনে করেন অধিকাংশ ইসরাইলি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।