বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা আগের চেয়ে ১০ হাজার ৯০৬ টাকা বেশি। নতুন দাম বিকেল ৪টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মতে, কাঁচা স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
স্বল্প সময়ের মধ্যে এই দফায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থানীয় স্বর্ণবাজারের অস্থিরতা ও তেজাবি স্বর্ণের দামের ওঠানামার প্রতিফলন বলে বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিকেল ৪টা থেকে কার্যকর, ভরিতে ১০,৯০৬ টাকা বাড়াল বাজুস