Web Analytics

নেত্রকোনা সদর উপজেলার বাংলা এলাকায় মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এবং পরে তাদের আদালতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন সাখাওয়াত হোসেন সজিব, সাইফুল ইসলাম ওরফে লিয়ন, আল রিফাত চৌধুরী জয় এবং মাহমুদুল হাসান রাফি—সকলেই নেত্রকোনা সদরের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলা শহরমুখী একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

15 Jul 26 1NOJOR.COM

নেত্রকোনায় ১১৯০ ইয়াবা উদ্ধার, চারজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।