Web Analytics

ইরানের নিরাপত্তাপ্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটিতে যুক্তরাষ্ট্র ছাড় দিলেও তা অপর্যাপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের কূটনীতিতে পরিবর্তন এসেছে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরবে না। সব শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

রেজাই অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মার্কিন নৌবাহিনীর ব্যর্থতার কথাও উল্লেখ করেন। তেহরানের দাবি অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং সামরিক অভিযান বন্ধের কথা রয়েছে।

ইরান বলছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে তাদের অনুমোদন ও সমন্বয় প্রয়োজন। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতা উপেক্ষা করে সমন্বয় ছাড়াই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করছে। সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে জানিয়েছে তেহরান।

12 Oct 26 1NOJOR.COM

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ছাড় ইরানের সাত শর্ত পূরণে যথেষ্ট নয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।