Web Analytics

চীনের রাজধানী বেইজিংয়ের চাওইয়াং জেলার ব্যস্ত বাণিজ্যিক এলাকায় শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টা ৫৫ মিনিটে একটি দুই আসনের হালকা স্পোর্টস বিমান ১০৮ তলা একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ভবনটির নাম ও পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন সিআইটিআইসি টাওয়ারে (চায়না জুন নামেও পরিচিত) আঘাত হানে। প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত এই ভবনটি রাজধানীর অন্যতম পরিচিত স্থাপনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পরিচিত বেইজিংয়ে এ ধরনের দুর্ঘটনা বিরল।

27 Jun 26 1NOJOR.COM

বেইজিংয়ে ছোট বিমান দুর্ঘটনায় পাইলট নিহত, আহত ১৩ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।