সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতের নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের মৃত সবর আলীর ছেলে। রোববার (১ মার্চ) রাতে দেশে থাকা তার স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইরান যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালায়, যাতে সালেখ নিহত হন।
পরিবার সূত্রে জানা গেছে, সালেখ দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করতেন এবং পানির গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত কাজের সময় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার থেকেই তার মৃত্যুর খবর শোনা গেলেও পরিবার নিশ্চিত হতে পারেনি। রোববার দুপুরে আমিরাতে থাকা তার ভাইয়েরা মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।