মেটা বুধবার তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মিউজ স্পার্ক’ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি জানায়, সুপার ইন্টেলিজেন্স ল্যাবস ইউনিটে বড় ধরনের রদবদলের পর গত নয় মাসে তারা এআই কাঠামো একেবারে নতুনভাবে তৈরি করেছে। সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন মডেলটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি আকারে ছোট হলেও দ্রুতগতির এবং বিজ্ঞান, গণিত ও স্বাস্থ্যবিষয়ক জটিল প্রশ্নের যৌক্তিক সমাধান দিতে সক্ষম।
‘মিউজ স্পার্ক’ হলো মেটার আগের মডেল ‘লামা ৪’-এর উত্তরসূরি এবং এটি মেটার এআই অ্যাপ, স্মার্ট চশমা ও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের বিভিন্ন ফিচারে ব্যবহৃত হবে। এটি মেটার নতুন ‘মিউজ’ সিরিজের প্রথম মডেল, যার পরবর্তী সংস্করণের কাজও শুরু হয়েছে।
‘লামা ৪’ প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর তুলনায় পিছিয়ে পড়ার পর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআই টিমে বড় পরিবর্তন আনেন। তিনি ‘স্কেল এআই’-এর সহ-প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াংকে সুপার ইন্টেলিজেন্স ল্যাবসের নেতৃত্বে আনেন এবং ওপেনএআই, অ্যানথ্রোপিক ও গুগল থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেন।
সুপার ইন্টেলিজেন্স ল্যাবসে বড় পরিবর্তনের পর মেটার নতুন এআই মডেল ‘মিউজ স্পার্ক’ উন্মোচন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।