Web Analytics

গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়ে জার্মানির নীরবতা এবং ইসরাইলপন্থি নীতির প্রতিবাদে অধিকারকর্মীরা জার্মান পার্লামেন্টের সামনের একটি খুঁটি থেকে দেশটির জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন। রোববারের এ কর্মসূচির আয়োজন করে ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার ঘটনায় জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদই ছিল তাদের উদ্দেশ্য।

সংগঠনটির সদস্য অ্যারন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে নীরব থাকা, তা ঘটতে দেওয়া বা সমর্থনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার জনগণের প্রতিনিধিত্ব করছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্বের যেকোনো স্থানে গণহত্যা ঘটলে তা সবাইকে প্রভাবিত করে এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। তিনি প্রশ্ন তোলেন, মানুষ আবারও গণহত্যা ঘটতে দিলে ‘আর কখনো নয়’ অঙ্গীকারের অর্থ কী।

বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিন অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীককে অবমাননার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সংগঠনটি আগামী দিনগুলোতে জার্মান সরকারের ইসরাইলপন্থি নীতি ও অব্যাহত অস্ত্র সরবরাহের বিরুদ্ধে আরও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তারা ইসরাইলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ এবং বার্লিনে রাইনমেটালের কারখানা বন্ধের দাবিতেও কর্মসূচি পালনের কথা জানিয়েছে।

09 Nov 26 1NOJOR.COM

জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের ঘটনায় তিনজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।