Web Analytics

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, কোনো একক পরাশক্তির আধিপত্য বিশ্ববাসীর জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর পরিবারের সদস্য এবং কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনাকে তিনি জবরদস্তিমূলক একনায়কত্বের অগ্রহণযোগ্য প্রকাশ হিসেবে বর্ণনা করেন।

লাভরভের মতে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো সার্বভৌম উন্নয়নকেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যা আরও ন্যায়সংগত ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার পথ তৈরি করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় সামরিক অভিযানের সময় আইএইএ নিরাপত্তা ব্যবস্থার আওতাধীন ইরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, এসব হামলায় জাতিসংঘ-সমর্থিত পরমাণু অস্ত্র বিস্তার রোধব্যবস্থা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। ইউরোপীয় সরকারগুলোর বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া, বেসামরিক মানুষের ওপর হামলায় সহায়তা এবং শান্তি আলোচনা বাধাগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি। তবে ওয়াশিংটনের ট্রাম্প প্রশাসনসহ অনেক পক্ষ শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানান লাভরভ।

28 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করলেন লাভরভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।