Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নতুন সিলেবাস ও কারিকুলাম এমনভাবে সাজানো হচ্ছে যাতে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমে। শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে এই কারিকুলাম তৈরি করা হচ্ছে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। ২০২৮ সালের মধ্যে সেশনজট কমিয়ে এমন ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত পরবর্তী ধাপে যেতে পারে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল দুই মাসের মধ্যে এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে ৩২৯টি নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। ডিসেম্বরের মধ্যেই সংশোধিত নতুন বই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে বই হাতে পায়।

16 Jun 26 1NOJOR.COM

নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।