Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সংসদ ভবনের পথে রয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সকাল ১০টা থেকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। সোমবার এই চিঠিটি জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের কাছে পাঠানো হয়। শপথ অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক নির্ধারিত রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-দলীয় এমপিরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির এমপিরা অংশ নেননি।

17 Feb 26 1NOJOR.COM

তারেক রহমান সংসদে শপথ নিতে যাচ্ছেন, বিএনপি এমপিদের শপথ সম্পন্ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।