Web Analytics

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, দেশটিতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মদতপুষ্ট ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বিপরীতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এ অভিযান চালানো হয়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ফিতনা আল-খারিজিদের একটি দল পাকিস্তানে ঢোকার চেষ্টা করলে তাদের শনাক্ত করা হয়। এরপর নিরাপত্তা বাহিনী প্রায় ৩৬ ঘণ্টা অভিযান চালায়। ওই অভিযানে দলটির ১৫ সদস্য নিহত হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।

আইএসপিআর জানিয়েছে, পরে তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আন্তঃসীমান্ত সন্ত্রাস প্রতিরোধে আফগান তালেবান সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও আফগান তালেবান সরকারের ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে।

03 Sep 26 1NOJOR.COM

পাকিস্তানের দাবি, সীমান্তে অনুপ্রবেশচেষ্টাকালে ১৫ সন্ত্রাসী নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।