Web Analytics

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বুধবার দুপুরে রিকশা চালক মজনু মিয়া অপহরণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছে। বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চন্দনপুর গ্রামের সোহেল এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দিস্তাপাড়া গ্রামের সেলিম ইসলাম। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত ছিলেন, তবে সোহেল পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, সোহেল তাকে গাজীপুরে নিয়ে আটকে রাখে এবং মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ১৭ জুন মজনুর বাবা খালেক মিয়া ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ সোহেল ও সেলিমের সম্পৃক্ততা পেয়ে আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন এডভোকেট ইসমাইল হোসেন।

19 Feb 26 1NOJOR.COM

জামালপুরে রিকশা চালক অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।