Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুন মাসে ভারত বা চীন সফরে যেতে পারেন। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে যদি কোনো পুশইন ঘটে, তবে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিস্তৃত আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে আছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি সমন্বয় করে সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

05 May 26 1NOJOR.COM

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা, জুনে ভারত বা চীন সফরের পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।