Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকার জন্য সেনাবাহিনী ব্যাপক প্রশংসা পেয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কাঠামোর আওতায় সেনাবাহিনী সারাদেশে মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে কাজ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রায় এক লাখ সেনাসদস্যের পাশাপাশি নৌবাহিনীর পাঁচ হাজার ও বিমানবাহিনীর তিন হাজার ৭৩০ সদস্য ৬২ জেলা ও ৪১১ উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সরকারের নির্দেশে সেনাবাহিনী শিগগিরই ব্যারাকে ফিরে যাবে বলে জানা গেছে।

জুলাই বিপ্লবের পর প্রায় দেড় বছর ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। নির্বাচনের আগে তারা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালায়। ভোটের দিন পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও হট্টগোল ঠেকাতে কাজ করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন জেলায় কার্যক্রম পরিদর্শন করে নির্দেশনা দেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনী ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার ও ২২ হাজারের বেশি সন্ত্রাসী আটক করে বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করেছে, যা নির্বাচনী পরিবেশে জনআস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে।

15 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশে শান্তিপূর্ণ ত্রয়োদশ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার জন্য সেনাবাহিনীর প্রশংসা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।