Web Analytics

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর ১৬ সদস্যের নাম প্রকাশ করেছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এই তালিকাকে ‘সুপার সিক্সটিন’ নাম দিয়েছে। শুক্রবার দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদস্যদের নাম জানানো হয়।

তালিকায় রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পর্ষদকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, দলের সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা রাজনৈতিক পর্ষদের তালিকায় স্থান পাননি।

23 Oct 26 1NOJOR.COM

এনসিপি সর্বোচ্চ রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের ‘সুপার সিক্সটিন’ তালিকা প্রকাশ করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।