Web Analytics

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, ইয়েমেনে প্রতি ১০ জনের মধ্যে আটজন নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন। পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় দেশটির খাদ্যসংকট আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তায়েজ প্রদেশে চলমান সংঘর্ষের কারণে প্রায় ৮ লাখ মানুষের কাছে জরুরি খাদ্যসহায়তা পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এর ফলে সংঘাতকবলিত এলাকাগুলোতে খাদ্যনিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দীর্ঘদিনের যুদ্ধ ও সহিংসতায় বিপর্যস্ত ইয়েমেনের যেসব এলাকায় খাদ্যসংকট সবচেয়ে প্রকট, তায়েজ তার অন্যতম বলে জানিয়েছে ডব্লিউএফপি। সেখানে অব্যাহত সংঘর্ষ সাধারণ মানুষের খাদ্য সংগ্রহ এবং জরুরি সহায়তা পাওয়ার সুযোগ ব্যাহত করছে। খাদ্যসহায়তা সরবরাহে নতুন বাধা দেশটির মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

15 Oct 26 1NOJOR.COM

তায়েজে সংঘর্ষে প্রায় ৮ লাখ মানুষের জরুরি খাদ্যসহায়তা পৌঁছানো বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।