Web Analytics

লেবাননের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানান, গত এক সপ্তাহ ধরে ইসরাইলের তীব্র বোমা হামলায় লেবাননে প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

বারো বলেন, লেবাননে মাঠপর্যায়ে কাজ করা মানবিক সংস্থাগুলোর জন্য ফ্রান্স ইতোমধ্যে প্রায় ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিয়েছে। পাশাপাশি দেশটিতে মঙ্গলবার পৌঁছানোর জন্য ২০ টন অতিরিক্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, লেবাননকে বিশৃঙ্খলা থেকে রক্ষা ও যুদ্ধবিরতি নিশ্চিতে ফ্রান্স ইসরাইলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রক্রিয়াও এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

10 Mar 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলি হামলায় প্রাণহানিতে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।