রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে বড় মাদ্রাসা এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আমিনুলের জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে হাসপাতালে নেওয়া সহকর্মী নান্নু মিয়া জানান, মাছ কিনতে যাওয়ার পথে দুই থেকে তিনজন ছিনতাইকারী আমিনুলের পথরোধ করে। এরপর তারা তাকে কুপিয়ে হামলা চালায়।
নান্নু মিয়ার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা আমিনুলের কাছে থাকা প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সহকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমিনুল ওই এলাকার কুতুব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার রবি ব্যাপারীর ছেলে।
যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।