Web Analytics

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সূত্র অনুযায়ী, প্রায় তিন বছর আগে চালানো হামলায় তারা নিহত হন। দীর্ঘদিন পর দেহাবশেষ উদ্ধারের পর নিহতদের স্বজনরা গাজায় জড়ো হয়ে শেষবারের মতো তাদের বিদায় জানান।

সাদা কাফনে মোড়ানো লাশগুলো শহরের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্য ও স্বজনরা শেষ শ্রদ্ধা জানানোর সময় শোক ও কান্নায় ভেঙে পড়েন। পরে আল-ফালুজা কবরস্থানে উদ্ধার হওয়া দেহাবশেষগুলো গণকবরে দাফন করা হয়।

ইসরাইলি হামলায় গাজার অসংখ্য আবাসিক ভবন ধ্বংস হওয়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। উদ্ধার তৎপরতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক লাশ দীর্ঘ সময় ধরে ধ্বংসাবশেষের নিচেই পড়ে ছিল। উদ্ধার হওয়া এই ৭০ জনের দেহাবশেষ গাজায় সংঘটিত ব্যাপক ধ্বংসযজ্ঞের আরেকটি চিত্র তুলে ধরেছে।

17 Nov 26 1NOJOR.COM

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ গণকবরে দাফন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।