Web Analytics

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতা বাড়িয়ে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি’র মাধ্যমে সম্পন্ন বাংলা কিউআরভিত্তিক ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠান ০ দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০ দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রদানকারী, পিএসপি, পিএসও ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের জন্য প্রযোজ্য।

এর আগে ১০ আগস্টের সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা চালু হলেও তা নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টে সীমিত ছিল। নতুন নির্দেশনায় তাদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টও অন্তর্ভুক্ত হলেন। প্রতিস্থাপিত অনুচ্ছেদের শর্ত ছাড়া আগের নির্দেশনার অন্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা সার্কুলারটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

28 Sep 26 1NOJOR.COM

ট্রেড লাইসেন্সধারী মার্চেন্টদের বাংলা কিউআর প্রণোদনার আওতায় আনল বাংলাদেশ ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।