Web Analytics

মার্কিন মেরিন কোরের সাবেক সদস্য এবং পারস্য উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনা কেনেথ নিকোলস ও’কিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করার বদলে দেশটিকে আরও সহনশীল ও শক্তিশালী করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক জীবনের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিয়েছে।

ও’কিফ অভিযোগ করেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন মানবিক বিপর্যয়কে গভীর করছে এবং ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাব ক্ষুণ্ন করছে। তার মতে, দখলদারিত্ব ও সংঘাতের বাস্তবতা থেকেই হামাস ও হিজবুল্লাহর উত্থান হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যবস্থা ক্রমেই বহুমেরুকেন্দ্রিক হলেও যুক্তরাষ্ট্র এখনো একমেরুকেন্দ্রিক ব্যবস্থার ধারণা আঁকড়ে আছে।

তার ভাষ্য অনুযায়ী, কেবল সামরিক শক্তি দিয়ে কোনো আদর্শ বা জনভিত্তিক আন্দোলন নির্মূল করা যায় না; কূটনৈতিক উদ্যোগ কার্যকর পথ হতে পারে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ইরানের জনগণের সামাজিক সংহতি ও রাষ্ট্রের অভিযোজনক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য ইতিহাস, সংস্কৃতি ও মানবাধিকারের ভিত্তিতে নীতি এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

03 Aug 26 1NOJOR.COM

ও’কিফের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল না করে আরও সহনশীল করেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।