Web Analytics

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন। রোববার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন। স্পিকার জানান, সংসদের পরবর্তী বৈঠক ২৯ মার্চ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এবং তিনি সংসদ সদস্যদের অগ্রিম ঈদ মোবারক জানান।

রোববার সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই। অধিবেশনে সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা সংসদে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াকআউট করেন।

15 Mar 26 1NOJOR.COM

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।