শনিবার ভোরে সুনামগঞ্জ সীমান্তের বীরেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে ১,৮৯০ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে ২৮ বিজিবি। ভোর ৬টার দিকে পরিচালিত এই বিশেষ অভিযানে প্রায় ছয় লাখ টাকার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম সাগর (২০), তিনি তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।
বিজিবি জানায়, সাগর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মোটরসাইকেলযোগে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার ১১৯৩/৪ এস থেকে প্রায় ১,২০০ গজ ভেতরে তাকে আটক করা হয়। পরে তাকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। বীরেন্দ্রনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ইয়াবা পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ সীমান্তে ১,৮৯০ ইয়াবাসহ তরুণ আটক করেছে বিজিবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।