ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদার করতে নতুন নিয়ম অনুমোদন করেছে। এসব নিয়মের ফলে ওই অঞ্চলে ইসরাইলি বসতিস্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ হবে এবং ফিলিস্তিনিদের ওপর আইন প্রয়োগে ইসরাইলি কর্মকর্তাদের আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে বিপজ্জনক বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এটি বসতি সম্প্রসারণ ও ভূমি দখলকে বৈধতা দেওয়ার একটি খোলামেলা প্রচেষ্টা। তারা যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এটি অবৈধ ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদার বাহিনী ও বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে। নতুন নিয়মগুলো আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম তীরে নতুন নিয়মে বসতি স্থাপন সহজ, ফিলিস্তিন ও জর্ডানের নিন্দা