Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করে ব্যাগেজ সরবরাহের সময় কমানোর নির্দেশ দেন। দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট অবতরণের পর তিনি কার্গো হোল্ড খোলা, ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন।

মন্ত্রী উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বলেন। ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। যাত্রীসেবায় স্বচ্ছতা বাড়াতে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতির তাৎক্ষণিক তথ্য দেখানোর জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবার জন্য ওয়াশরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি উল্লেখ করে মন্ত্রী বিভিন্ন ওয়াশরুম পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। পরিদর্শনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার বিমানবন্দরে যাত্রী হয়রানি দূর করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে।

07 Sep 26 1NOJOR.COM

শাহজালালে দ্রুত ও স্বচ্ছ ব্যাগেজ হ্যান্ডলিং নিশ্চিতের নির্দেশ দিলেন বিমানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।