ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ ও ‘জনবান্ধব’ বলে মন্তব্য করেছেন। বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, সফরের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারভুক্ত। তিনি বলেন, তারেক অত্যন্ত বুদ্ধিমান ও জনবান্ধব মানুষ। ভারত ও বাংলাদেশ উভয় দেশ জনমুখী নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক ফল আসবে।
সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ভারত জানায়, ওই অনুষ্ঠানে দিল্লির কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। সাক্ষাৎকালে হাইকমিশনার লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষ থেকে হাফিজউদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ে জোর দেন।
সংসদীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করলেন ভারতীয় হাইকমিশনার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।