Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। রোববার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে লংমার্চের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভাগীয় দায়িত্বশীলদের প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মিয়া গোলাম পরওয়ার। উদ্বোধনী সমাবেশে লাখো নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজনৈতিক দল, সরকার, সিভিল প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ ও সড়ক বিভাগসহ সব মহলের সহযোগিতাও চাওয়া হয়েছে।

১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ঘোষিত দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দুর্নীতি ও দলীয়করণ বন্ধ।

14 Sep 26 1NOJOR.COM

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।