Web Analytics

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ ও একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম অভিযানে ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দ্বিতীয় অভিযানে ভোর ৫টার দিকে মেরিন ড্রাইভ এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের শহীদ হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

04 Mar 26 1NOJOR.COM

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, একজন পাচারকারী আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।