আলোকস্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভার শেষে ঢাকা টেস্টের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। তখন বাংলাদেশ ৬ উইকেটে ৭৫ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৬ রানের লিডে ছিল। মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে নামা জাকের আলী ১৮ এবং নাঈম হাসান ১৮ রানে অপরাজিত ছিলেন।
মধ্যাহ্নবিরতির পর বাংলাদেশ ৪ উইকেটে ৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে। তৃতীয় সেশনের প্রথম ওভারেই জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি; করেন ৪ রান। এরপর ওয়ারিক্যানের বলেই বোল্ড হয়ে ৯ রান করে ফেরেন মেহেদী মিরাজ।
৫৩ রানে ছয় উইকেট হারানোর পর জাকের ও নাঈম ২৬ রানের জুটি গড়েন। এর আগে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে ব্যাটিং শুরু করে ২৪৫ রানে অলআউট হয়। নাঈম হাসান নেন চার উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ২৭২ রান।
১০৬ রানের লিডে বাংলাদেশের ৭৫ রানে ৬ উইকেট, আলোকস্বল্পতায় খেলা বন্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।