জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত নির্বাচনী তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) এবং উপ-উপাচার্য (প্রশাসন) উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাঁর ভাষ্য, এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর কার্যক্রমের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় ছাত্রশক্তি অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক আন্দোলনের কথা বলেন আয়ান। সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়ে বলেন, প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
জাকসু নির্বাচনের তফসিল ও রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।