Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন এবং ইরান নিশ্চয়ই চুক্তি না করার পরিণতি চাইবে না। মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠকটি ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হওয়ার কথা।

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন ও পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের কঠোর অবস্থানের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ আশঙ্কা করছে, ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য হতে পারে অস্ত্র তৈরি, যদিও ইরান তা অস্বীকার করছে। ওয়াশিংটন আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত করতে চায়।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আরও বাস্তবসম্মত হয়েছে। এর আগে ইসরায়েলের আকস্মিক হামলায় ১২ দিনের যুদ্ধে রূপ নেওয়া সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

17 Feb 26 1NOJOR.COM

ওমানের মধ্যস্থতায় জেনেভা বৈঠকের আগে ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।