বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় এটিকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই স্বীকৃতির মাধ্যমে ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে ব্যাংকটির সক্ষমতার প্রমাণ মিলেছে, যা নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য কার্যক্রমে সহায়তা করবে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এ উপলক্ষে স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্রেডট্রাস্ট সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি বা আইএমডিএ উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক। বিভিন্ন সিস্টেম ও দেশের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য এবং আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করতে এটি ব্যবহৃত হয়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, এই স্বীকৃতি ব্যাংকটির বাণিজ্য অবকাঠামোর বিশ্বমানের ডিজিটাল মানদণ্ডের প্রমাণ।
তিনি বলেন, এই সক্ষমতা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য দ্রুততর করতে সহায়তা করবে। অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে মতামত দেন। উপস্থিত ছিলেন ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।
ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে বাংলাদেশের প্রথম ব্যাংক হলো প্রাইম ব্যাংক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।