Web Analytics

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান বলেছেন, মিরপুরের রাড্ডা এমসিএইচ সেন্টারের ঘটনা বিচ্ছিন্ন নয়; এটি সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জনগণের অধিকার ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আরমান বলেন, সাধারণ মানুষের অধিকার হরণকারীদের নাম উচ্চারণ করতে তিনি ভয় পান না। তাঁর অভিযোগ, চিহ্নিত শুটার লেনিন এবং হামলার সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা মো. হানিফ এখনো গ্রেপ্তার হয়নি। তিনি চিহ্নিত এসব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে চার্জশিটের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পুরো মিরপুর অচল করে দেওয়ার আলটিমেটাম দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, এই আন্দোলন শুধু মিরপুরের জন্য নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন হিসেবেও এটি বিবেচিত হবে।

02 Oct 26 1NOJOR.COM

রাড্ডা হামলায় গ্রেপ্তারের দাবি, না হলে মিরপুর অচলের হুঁশিয়ারি আরমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।