Web Analytics

হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের সমর্থকদের দায়ী করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং এটি ইরানি সাধারণ মানুষের ওপর ‘সম্মিলিত শাস্তি’ চাপিয়ে দেওয়ার শামিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, ইরাভানি নিরাপত্তা পরিষদে এসব বক্তব্য দেন। তাঁর ভাষ্য, নৌ অবরোধের কারণে বেসামরিক মানুষের খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইরাভানি আরও বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও আঞ্চলিক নৌ চলাচলে বিঘ্নের দায় ওয়াশিংটন ও তাদের সমর্থকদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ওপর তাদের নৌ অবরোধ কার্যকর রয়েছে। তাদের ভাষ্য, কোনো ইরানি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।

31 Oct 26 1NOJOR.COM

জাতিসংঘে মার্কিন নৌ অবরোধকে সম্মিলিত শাস্তি বলল ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।