Web Analytics

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠ এলাকায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির তিন হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ধারদেনা করে গড়ে তোলা ফলন্ত বাগান ধ্বংস হয়ে যেতে দেখে কৃষক শাহজালাল বুধবার সকালে মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শাহজালালের পিতা রবিউল ইসলাম অভিযোগ করেছেন, একই গ্রামের আলামিন ও আলিম পূর্বে প্রকাশ্যে বাগান কেটে দেওয়ার হুমকি দিয়েছিল এবং তাঁরাই এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ঘটনাটিকে অমানবিক ও জঘন্য বলে নিন্দা জানান।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাটিকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসন অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

25 Jun 26 1NOJOR.COM

ঝিনাইদহে ৩ হাজার ড্রাগন গাছ কেটে ধ্বংস, কৃষকের স্ট্রোক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।