Web Analytics

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে সমন্বিত অভিযানে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানায়।

গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৫৬৪ জন রয়েছেন। অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৯ জন আটক হয়েছেন। আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৫ জন।

ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে তাদের দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ভ্রমণ আনুষ্ঠানিকতা সম্পন্নে ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ পুরুষ ও ২ হাজার ৩৭৯ নারীসহ ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। অবৈধ অভিবাসীদের সহায়তায় সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

15 Nov 26 1NOJOR.COM

সৌদিতে এক সপ্তাহের অভিযানে ১১ হাজার ৯৫২ জন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।