ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সৌদি হামলায় এ পর্যন্ত ৪৩৮ জন নিহত এবং ৯২৪ জন আহত হয়েছেন। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও অবরোধ শুরুর মধ্য দিয়ে ইয়েমেনের সংঘাতের সূত্রপাত হয়।
কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হুথিরা। শুক্রবারের এক বিবৃতিতে হুথিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় হামলার জন্য সৌদি সরকারকে দায়ী করে। তারা বলেছে, এতে দেশের মানবিক ও অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ হবে। হামলাকে অপরাধমূলক উসকানি আখ্যা দিয়ে গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এমন হামলাকে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে।
ইয়েমেনের পাঁচ প্রদেশে সৌদি হামলায় ৪১ বেসামরিক নিহতের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।