Web Analytics

ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ানো অবস্থায় ইসরাইল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, গত বছরের সংঘাতে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের কারণে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা আগেই দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে, যা মাঝপথে আটকানো কঠিন করে তুলছে এবং ইসরাইলের ইন্টারসেপ্টর মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ওয়াশিংটন কয়েক মাস ধরেই এই সংকট সম্পর্কে অবগত ছিল। এক মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেন, এটি আগেই অনুমান করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুত পর্যাপ্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ইসরাইলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আগের সামরিক সহায়তা প্যাকেজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল, তবে নতুন সরঞ্জাম পাঠালে তা মার্কিন মজুদের ওপর চাপ ফেলতে পারে।

16 Mar 26 1NOJOR.COM

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর মজুত কমে আসছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।