Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে প্রকৃত খবর অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ফেসবুক অপতথ্যে ভরে গেছে, তাই সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা বাড়াতে হবে এবং খবরের ভেতরের খবর বের করতে হবে। সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের প্রতি মন্ত্রণালয়ের আরও যত্নবান হওয়া উচিত। তরুণ প্রজন্মের অনেকেই সাংবাদিকতায় আসছেন, যা ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

মাহবুবা ফারজানা আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কিছু সংবাদপত্রে প্রকাশিত কিছু খবর অপতথ্যভিত্তিক। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, কোনো বিষয়ে সন্দেহ থাকলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যাচাই করে তারপর সংবাদ প্রকাশ করতে। অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

28 Jun 26 1NOJOR.COM

অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের সত্য যাচাইয়ের আহ্বান তথ্যসচিবের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।