বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক হঠাৎ করে এলপিজির দাম বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ১৯ এপ্রিল বিইআরসি ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করেছে। তিনি বলেন, এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে বলে দলটি মনে করে। পাশাপাশি জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জামায়াত এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি অপরিহার্য জ্বালানি হওয়ায় এই মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তুলবে।
বিইআরসির হঠাৎ এলপিজি মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।