Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগামী বছরের জানুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। কোর্সগুলো হলো ICT & AI, Employability Skills এবং Ethics and Professionalism।

তিনি বলেন, শুধু বিষয়ভিত্তিক জ্ঞান চাকরির বাজারে সাফল্য নিশ্চিত করে না। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, চাকরির প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ ও নৈতিকতাতেও দক্ষ হতে হবে। ইউজিসির Higher Education Acceleration & Transformation প্রকল্পের অধীনে কোর্সগুলো চালুর পরিকল্পনা রয়েছে। তিনি শিক্ষা আধুনিকায়ন, তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং শিক্ষার আন্তর্জাতিকীকরণকে সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

মামুন বলেন, তৃতীয় ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে সম্ভাবনা বাড়াতে পারে এবং বিদেশি প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করবে। তিনি বিশ্ববিদ্যালয়ে Innovation Hub, Incubation Centre, Startup Ecosystem এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন, যাতে তরুণরা চাকরিপ্রার্থীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হতে পারে।

09 Oct 26 1NOJOR.COM

জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ICT ও AI, কর্মদক্ষতা এবং নৈতিকতার কোর্স চালুর উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।