Web Analytics

দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধের দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ব্যবসা বন্ধ করে দেওয়া হতে পারে। তিনি জানান, ফ্যাক্টরিতে ট্রাক ঢোকা-বের হওয়া পর্যন্ত চাঁদা দিতে হয়, যা ব্যবসার পরিবেশকে জটিল করে তুলছে।

সংগঠনটি জানায়, চাঁদাবাজি ও অনানুষ্ঠানিক লেনদেনের কারণে ব্যবসার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। সংবাদ সম্মেলনে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়— আইনশৃঙ্খলা উন্নয়ন, চাঁদাবাজি নির্মূল, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ এবং বিনিয়োগবান্ধব আর্থিক নীতি প্রণয়ন। পাশাপাশি ইচ্ছাকৃত নয় এমন ঋণখেলাপিদের পুনঃঅর্থায়ন ও ব্যাংক ঋণের সুদহার কমানোর আহ্বান জানানো হয়।

তাসকিন আহমেদ কর কাঠামো সংস্কার, জাতীয় রাজস্ব বোর্ডের পৃথকীকরণ ও অটোমেশন, এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা কার্যকর করার তাগিদ দেন। ডিসিসিআই জানায়, দেশে প্রায় ২৬ লাখ মানুষ বেকার, কারিগরি শিক্ষা ও বেসরকারি খাত শক্তিশালী করা গেলে কর্মসংস্থান ও অর্থনৈতিক গতি বাড়বে।

23 Feb 26 1NOJOR.COM

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিল ডিসিসিআই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।