সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার ফুজাইরাহ আমিরাত কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে। ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে। ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে পড়ে এবং এতে ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গালফ নিউজের প্রতিবেদনে ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে এবং যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
আমিরাতের ফুজাইরাহে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশির মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।