Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাতজন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। সোমবার, ১৫ জুন ২০২৬ সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে দুটি ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানান, ওই সময় তারা মাছ ধরছিলেন, তখন রাখাইন সীমান্ত দিক থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। নদীতে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তে প্রবেশ করেন, আর সেই সুযোগে আরাকান আর্মি প্রায়ই তাদের আটক করে।

আরেক জেলে জানান, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ আরাকান আর্মির আতঙ্ক সবসময় কাজ করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, সাত জেলে আটক হওয়ার খবর পেয়েছেন এবং বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

16 Jun 26 1NOJOR.COM

নাফ নদী থেকে টেকনাফের সাত জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।