Web Analytics

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলা চালাতে পারে। তবে সম্ভাব্য এমন অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। অনলাইন পডকাস্ট উপস্থাপক মারিও নওফলের সঙ্গে সাক্ষাৎকারে ব্যারাক এ মন্তব্য করেন।

সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, এটি অবশ্যই হতে পারে। সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করা ব্যারাক বলেন, ট্রাম্প এখনো একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং আলোচনার জন্য প্রস্তুত। তবে প্রেসিডেন্ট কী চান, সে বিষয়েও তিনি অত্যন্ত স্পষ্ট বলে জানান ব্যারাক।

ব্যারাকের ভাষ্য অনুযায়ী, ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের উদ্দেশ্য সরকার পরিবর্তন নয়। তিনি বলেন, ট্রাম্প এমন ভারসাম্য চান যাতে কোনো জিম্মি বা হুমকি না থাকে এবং বিশ্ব পরিস্থিতি শান্ত হতে পারে। ব্যারাক ও ট্রাম্পের বক্তব্যে অসংগতি থাকলেও যুক্তরাষ্ট্র হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

24 Oct 26 1NOJOR.COM

ইরানে সম্ভাব্য হামলার ইঙ্গিত ব্যারাকের, এ বিষয়ে কিছুই জানেন না বলে ট্রাম্পের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।