Web Analytics

নেত্রকোনার মদন উপজেলায় মাদক সেবনের অভিযোগে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মদন থানা সূত্র জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইয়াবা ও গাঁজা সেবনকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যান। আটক অন্য তিনজন হলেন হুমায়ুন কবির, মো. মানিক ও তারেক।

মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, হিরার আটকের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেবে। মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

12 Oct 26 1NOJOR.COM

মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল সাধারণ সম্পাদকসহ চারজন আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।