Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মোট ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি আসনগুলো পরে ঘোষণা করা হবে এবং কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আর ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হবে।

03 Nov 25 1NOJOR.COM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!